বনগাঁয় স্কুল কলেজ খুলে দেওয়ার দাবিতে প্রতিবাদ মিছিল

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ জানুয়ারি: অবিলম্বে কোভিড স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খুলে দেওয়ার দাবিতে সরব হল অভিভাবকরা। সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁ শহরে ছাত্র ও অভিভাবকদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করেন। অভিভাবকদের দাবি, আর অনলাইনে নয়, এবার অফ লাইনে করতে হবে ক্লাস। খুলতে হবে স্কুল, স্কুল ঘরে বসেই ক্লাস চলবে, এই দাবিতে বনগায় পথে নামলো ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। সোমবার বেলা বারোটা থেকে এক নম্বর গেট থেকে শতাধিক অভিভাবক ও ছাত্র ছাত্রীরা পোস্টার ব্যানার হাতে নিয়ে যশোর রোড সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিদ‍্যালয় পরিদর্শকের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে।

অভিভাবকরা জানিয়েছেন, এখন মেলা খেলা সবকিছুই চলছে। ছাত্র-ছাত্রীরা মেলা, বিয়ে বাড়ি সহ বহু জায়গায় যেতে পারছে। তাহলে স্কুলে কেন যেতে পারবে না। তারা অনলাইন ক্লাসের বিপক্ষে। সব কিছু যখন খোলা থাকতে পারে তবে কোভিড স্ব‍্যাস্থ্যবিধি মেনে স্কুল কেন খোলা হবে না? তাদের দাবি, অবিলম্বে প্রতিটি স্কুল খুলতে হবে। যদিও এব্যাপারে বিদ‍্যালয় পরিদর্শক কোনো মন্তব্য করতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *