গোপালনগর কলেজে অধ্যক্ষ না আসায় পঠনপাঠন বন্ধ, কর্মবিরতি করে অধ্যাপক ও শিক্ষা কর্মীদের বিক্ষোভ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১১ ফেব্রুয়ারি: কলেজে এক মাসের উপর আসছেন না অধ্যক্ষ। এর ফলে ব্যাহত হচ্ছে ছাত্র ছাত্রীদের পঠন পাঠন। অধ্যক্ষকে কলেজে যোগদানের দাবি তুলে কর্মবিরতি করে বিক্ষোভ দেখান অধ্যাপক ও শিক্ষা কর্মীরা। শুক্রবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ন’হাটা যোগেন্দ্র নাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয় ক্যাম্পাসে এই আন্দোলন শুরু করেছেন তারা।

কলেজ সূত্রের খবর, গত মাসের ১০ তারিখে কলেজের অ্যাকাউন্টের এক কর্মীর সঙ্গে ঝামেলা হয়। সেই সময় তিনি আহত হয়। তারপর এক মাস পেরিয়ে গেলেও তিনি আজ কলেজে যোগ দেওয়ার কথা ছিল। লোক মুখে শোনা যাচ্ছে তিনি আর এই কলেজে আসবেন না।

শিক্ষিকা কাকলী ঘোষ বলেন, কলেজের বিভিন্ন ঘটনার পরিপেক্ষিতে অসুস্থতার কারণ দেখিয়ে এক মাস ছুটি নিয়েছেন কলেজ অধ্যক্ষ। ছুটির সময় শেষ হলেও উনি কলেজে যোগদান করছে না। কলেজের পক্ষ থেকে যোগাযোগ করলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এসএমএস করলেও তার কোনো উত্তর মেলেনি। এর ফলে ব্যাহত হচ্ছে কলেজের পঠন পাঠন সহ একাধিক কাজকর্ম।

শিক্ষা কর্মী প্রদীপ সরকার বলেন, অধক্ষ্য কলেজে না আসায় ক্লাস রুটিং থেকে ছাত্রছাত্রীদের পরিক্ষার সমস্যা হচ্ছে। আমাদের দাবি, অধ্যক্ষ মহাশয় কলেজে আসলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। অধ্যক্ষকে কলেজে যোগদান করার দাবিতে কর্মবিরতি করে অবস্থান-বিক্ষোভ শুরু করেছে কলেজের অধ্যাপক ও শিক্ষা কর্মীরা। শুক্রবার থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে। তাদের বক্তব্য, সুস্থ পঠন-পাঠনের জন্য অবিলম্বে অধ্যক্ষকে কলেজে আসতে হবে৷ তার সঙ্গে কোনো ভাবে যোগাযোগ করতে পারছেন না কলেজের কর্মী ও অন্যান্য অধ্যাপকরা। যতক্ষণ তিনি না আসবেন ততক্ষণ এই আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *