পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ: মেদিনীপুরে ঌ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে আজ একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। তাদের অভিযোগ এসআইআর- এর নাম করে বাংলার সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে, সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৬০ টাকা বৃদ্ধি এবং মন্ত্রী ডাঃ শশী পাঁজার বাড়িতে বিজেপি গুন্ডাদের ভাঙ্গচুর, মন্ত্রী এবং তার দেহরক্ষী এবং কলকাতা পুলিশ কর্মীদের মারধর করা, মন্ত্রীর বাড়িতে লাগানো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং- ব্যানার ও কাটআউট ছিঁড়ে দেওয়ার প্রতিবাদ জানিয়ে এই ধিক্কার মিছিল সংগঠিত হয়। মিছিলটি পুরো ওয়ার্ড পরিক্রমা করে। পাঁচ শতাধিক মানুষ এই মিছিলের যোগ দেন।

মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ড তৃণমূলের সভাপতি তথা কাউন্সিলর সৌরভ বসু। এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্কর মাঝি, নবকুমার পাত্র, কাজল রায়, কাজরী বসু, তিমির সেন, সৌভিক সেন, সুতনু দাস, রণবীর দাস, সুরেশ ভুঁইঞা, লক্ষ্মীকান্ত মন্ডল, প্রসাদ আঢ্য, পার্থপ্রতিম মন্ডল, নব্যেন্দু সেন, বিশ্বজিৎ মুখার্জি, স্বপন দাস, পম্পি দাস, সুজাতা দোলুই সহ একাধিক নেতৃত্ব।


