স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ আগস্ট: গয়েশপুর পলিটেকনিক কলেজের গেটে টিএমসিপি ছাত্রদের বিক্ষোভ। আগামী ২৯ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কলেজের গেটে ফ্ল্যাগ লাগানোর প্রস্তুতি চলছিল। অভিযোগ, প্রস্তুতি সেরে ক্লাসে ঢুকতে দেরি হওয়ায় ছাত্র ছাত্রীদের সাথে শিক্ষিকা দুর্ব্যবহার করে। এরপরই টিএমসি ছাত্র পরিষদের ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। ছাত্র-ছাত্রীরা পঠন-পাঠন বন্ধ করে দেন এবং কলেজের গেটে তারা বিক্ষোভ দেখাতে থাকেন।

বিক্ষোভে উপস্থিত ছিলেন নদিয়া জেলার দক্ষিণ সাংগঠনিক ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুই। অবশেষে কলেজের অধ্যক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা।


