জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে খড়্গপুরে সিপিআইয়ের ছাত্র যুব ও শ্রমিকরা প্রধানমন্ত্রীকে গরুর গাড়ির চালক করে প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভ হয়েছে ঘাটাল ও মেদিনীপুর শহরেও। শ্রমিক সংগঠন
এআইটিইউসি, যুব সংগঠন এআইওয়াইএফ এবং ছাত্র সংগঠন এআইএসএফ কর্মীরা পেট্রোল পাম্পের সামনে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে কালি লাগিয়ে দেন। নরেন্দ্র মোদী সেজে চালানো হয় গরুর গাড়ি।
সিপিআইয়েরর পশ্চিম মেদিনীপুর জেলা সহ সম্পাদক আইয়ুব আলী বলেন, আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ক্রমশ বিপদে ফেলছে মোদর সরকার। গৃহবধূরা উজ্বলা যোজনার গ্যাস কিনতে না পেরে ফিরছেন মাটির উনুনে। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে প্রতিদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম।
তারই প্রতিবাদে এই মিছিল ও বিক্ষোভ।

