পুরুলিয়া জেলা আদালত চত্বরে সবুজ ধ্বংস করে ভবন নির্মাণের অভিযোগ করে অবস্থান বিক্ষোভ বার অ্যাসোসিয়েশনের

সাথী দাস, পুরুলিয়া, ২ আগস্ট: পুরুলিয়া জেলা আদালত চত্বরে ভবন নির্মাণকে কেন্দ্র করে বার অ্যাসোসিয়েশনের সঙ্গে আদালত কর্তৃপক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আদালত চত্বরে সবুজ ধ্বংস করে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে এই অভিযোগ জানিয়ে আজ অবস্থান বিক্ষোভ শুরু করে পুরুলিয়া বার অ্যাসোসিয়েশন। এতে যোগ দেন পুরুলিয়া জেলা আদালতের আইনজীবীরা।

পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ মহাপাত্র বলেন, জেলা আদালতে সামান্য খোলা জায়গা রয়েছে। এখানে হঠাৎ করে আদালত ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে তাঁরা সংশ্লিষ্ট আধিকারিকদের স্মারকলিপিও জমা দিয়েছেন। এরপর বার অ্যাসোসিয়েশন আলোচনার মাধ্যমে রীতিমত সিদ্ধান্ত নিয়ে এর প্রতিবাদে আন্দোলনে নেমেছে।

আইনজীবীরা বলেন, আদালত ভবন নির্মাণ নিয়ে তাদের কোনও আপত্তি নেই। তবে তা করার জন্য আরও বহু জায়গা রয়েছে আদালত পরিসরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *