৫ নেতা কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে জলপাইগুড়িতে মিছিল সিটুর

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ আগস্ট: জলপাইগুড়ি জেলা বামফন্টের কার্যালয়ে সিপিএম ও তৃণমূলের বিবাদের ঘটনায় গ্রেফতার হয় সিপিএমের পাঁচজন নেতা কর্মী। ১৬ অগস্ট ঘটনাটি ঘটনা। গ্রেফতার হওয়া নেতা কর্মীদের মধ্যে রয়েছে অন্যতম সিটু নেতা জিয়াউল আলম। রবিবার সিটু সহ ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চের তরফে বিক্ষোভ মিছিল করা হল শহরে।

এদিন শহরের সমাজ পাড়ায় জমায়েত হন জেলার পাশাপাশি দার্জিলিং ও বিভিন্ন প্রান্তের সিটুর নেতা কর্মীরা। অন্যদিকে চা বাগান থেকে আসা শ্রমিকরাও যোগ দেয়। সমাজ পাড়া থেকে মিছিল শুরু হয়ে দিনবাজার, কদমতলা হয়ে থানা মোড়ে এসে হাজির হয় মিছিল। মিছিল থেকে পুলিশের ভূমিকার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান নেতা কর্মীরা।

সিটুর অভিযোগ, শাসক দলের হয়ে পুলিশ কাজ করছে। এই কারণে নির্দোষ নেতা কর্মীদের অন্যায় ভাবে গ্রেফতার করে আদালতে তোলা হয়। বর্তমানে গ্রেফতার হওয়া নেতা কর্মীরা জেল হেফাজতে আছেন। এদিন মিছিল থেকে নেতা কর্মীদের মুক্তির দাবি তোলা হয়। মিছিল শেষে কোতোয়ালি থানায় স্মারকলিপি দেওয়া হয় সিটুর তরফে।

সিপিএমের রাজ্য কমিটির সদস্য সমন পাঠক বলেন, “অন্যায় ভাবে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়। এর প্রতিবাদেই মিছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *