Nupur Sharma নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রতিবাদ তথাগত রায়ের

আমাদের ভারত, ৬ জুন: বিজেপি-তে দলীয় মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রতিবাদ করলেন প্রাক্তন রাজ্যপাল তথা পশ্চিমবঙ্গে বিজেপি-র প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। সোমবার সামাজিক মাধ্যমে তাঁর মন্তব্যের প্রথম ২৩ মিনিট পর সকাল ১০টা ৮ মিনিটে লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা দাঁড়ায় যথাক্রমে ১৬১, ২৯ ও ৫।

তথাগতবাবু ইংরেজিতে লিখেছেন, “আমি এখন বিজেপির একজন সাধারণ সদস্য এবং সমর্থক। এখনও। তাই বিজেপি থেকে আমার ভয় বা আশা করার কিছু নেই। আমি বিজেপিকে সমর্থন করি কারণ এটি আদর্শ, ধর্ম, রাজনীতি এবং নেতৃত্বের প্রশ্নে আমার চিন্তাভাবনার সবচেয়ে কাছাকাছি। তিনি বলেন, নূপুর শর্মার ঘটনায় আমি মর্মাহত।“

যাঁরা মন্তব্য করেছেন, সিংহভাগই সমর্থন করেছেন তথাগতবাবুর ভাবনা। সাগ্নিক চক্রবর্তী লিখেছেন, “নির্বাচন ছাড়াও, হিন্দুদের অবশ্যই নূপুর শর্মার সাথে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এবং আমরা যে দলটিকে সমর্থন করি তার এই নৃশংস কর্মকাণ্ডের স্পষ্ট কণ্ঠে নিন্দা জানাতে হবে। দল ব্যক্তির ঊর্ধ্বে হতে পারে, তবে সন্দেহ ছাড়াই, কারণটি অনেক বেশি, দল বা কোনও গোষ্ঠীর ঊর্ধ্বে। এই উদাহরণে, নূপুর শর্মা ধর্মীয় কারণের প্রতিনিধিত্ব করেন। ধর্মো রক্ষতি রক্ষিতঃ। বন্দে মাতরম!“

মানসী মজুমদার লিখেছেন, “জেহাদিদের ভোট পায় না, তাও ওদের খুশি করার জন্য কত কিছু করে চলেছে বিজেপি। এবার একটা নোবেল তো উনি আশা করতেই পারেন।“ দাশরথী শরণ রায় লিখেছেন, “আমরা ভারতে লক্ষ লক্ষ নূপুর শর্মা চাই।“ সুভাষ রায় লিখেছেন, “তথাগতদা আপনার মত আমরাও কিছু ভদ্রলোক আছি। একই পথের পথিক।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *