ক্রেতাদের মিষ্টি খাইয়ে পেট্রোলের দাম বাড়ার প্রতিবাদ উত্তর দিনাজপুর

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৬ জুলাই: পেট্রোলের দাম ১০০টাকা হওয়ার প্রতিবাদে আজ রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন রূপাহারের দলীয় কার্যালয় থেকে সাইকেল চালিয়ে দলীয় কর্মী সমর্থকরা স্থানীয় একটি পেট্রোল পাম্পে আসেন। পেট্রোলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পরও পেট্রোল কিনতে আসার সাহস দেখানোয় ক্রেতাদের মিষ্টি মুখ করিয়ে অভিনন্দন জানান। একই সঙ্গে কেন্দ্রে জনবিরোধী মোদি সরকারের পদত্যাগের দাবিতে রূপাহার ৩৪ নম্বর জাতীয় সড়কে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়।

তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সঞ্জয় মিত্র জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধ করতে ব্যর্থ হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারনে সাধারন মানুষের জীবন ধারন কঠিন হয়ে পড়েছে। নরেন্দ্র মোদী সরকারকে পরিবর্তন করে মমতা ব্যানার্জির নেতৃত্বে দেশে নতুন সরকার গড়ে তুলতে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *