জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ আগস্ট: দুয়ারে সরকার শিবিরের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ব্যাপক ভিড়কে কটাক্ষ করে উনিশে আগস্ট দিলীপ ঘোষ বলেছিলেন ৫০০ টাকার জন্য রাজ্যবাসীকে ভিখারি বানিয়ে ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার এই মন্তব্যের প্রতিবাদে নারায়ণগড় এলাকার খালিনাতে তার কুশপুতুল দাহ করলেন দুয়ারে সরকার শিবিরে উপস্থিত মহিলাদের একাংশ। এদিন তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে একটি মিছিলও করেন। তাদের অভিযোগ, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কটাক্ষ করে দিলীপ ঘোষ মহিলাদের অসম্মান করেছেন। মহিলারা গরিব হতে পারে কিন্তু ভিখারী নয়।

যদিও বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি পাল্টা অভিযোগ করে বলেছেন, তৃণমূলের লোকজনই এই সব করাচ্ছে। দীলিপবাবু বলেছেন, করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে ভিখারির মত লাইনে না দাঁড়িয়ে প্রকল্পের টাকা যদি মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া যেত তাহলে সবথেকে ভালো হতো। তৃণমূল নেতারা এই বক্তব্যের বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছেন

