প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কি বিজেপি মুখী? বাড়ছে জল্পনা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:
এবার কি বিজেপি মুখি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঙ্গলবার সরস্বতী পুজোর দিন বাংলা সিনেমা জগতের এই অভিনেতার সঙ্গে দেখা করেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি। তাঁর সঙ্গে দীর্ঘক্ষন আলাপ আলোচনা করেন এই বাঙালি বিজেপি নেতা। যদিও এই বৈঠকের সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলে দাবি করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে, সৌজন্য সাক্ষাৎ। অনির্বাণ গাঙ্গুলীর পক্ষ থেকেও বলা হয়েছে অমিত শাহকে নিয়ে লেখা বই তার হাতে তুলে দিতে যাওয়া হয়েছিল। তবে বিধানসভা ভোটের আগে এমন বই দেওয়া কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কোনও দিন রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা অবশ্য বিশ্বজিৎ চট্টোপাধ্যায় তৃণমূলে যোগদান করেছিলেন। দিল্লি থেকে তৃণমূলের টিকিটে লোকসভায় দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তুু প্রসেনজিৎ সম্পূর্ণ ব্যতিক্রমী ছিলেন। লোকসভা ভোটে তাঁর বাবার হয়ে কখনই প্রচারে করেননি। এইরকম একজন অরাজনৈতিক ব্যক্তির সাথে বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলির বৈঠক নিয়ে রাজ্য রাজনীতিতে বাড়ছে গুঞ্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *