সাথী দাস, পুরুলিয়া, ১৪ মার্চ: ছৌ নৃত্যের মাধ্যমে প্রচার করে ফাইলেরিয়া দূরীকরণে ‘গণ ঔষধ সেবন কর্মসূচি’র উদ্যোগ নিল জেলা স্বাস্থ্য দফতর। ১৪ থেকে ২৪ মার্চ পর্যন্ত জেলার ৩২ লক্ষ মানুষকে এই কর্মসূচির আওতায় এনে সবাইকে ওষুধ খাওয়ানো হবে বলে সোমবার সাংবাদিক বৈঠকে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: কুণাল কান্তি দে।

তিনি জানান, ‘রাজ্যের হার বা এম এফ রেট ১ এর নিচে নামানো প্রথম লক্ষ্য রয়েছে। ঔষধ সেবন একযোগে করাতে পারলে অন্তত নতুন করে এই রোগে আক্রান্তের সংখ্যা বাড়বে না বলে আশা করা যায়। এই কাজে ৬৫০০ স্বাস্থ্য কর্মী এবং ড্রাগ অ্যাডমিনিষ্ট্রেটর ও সুপারভাইজার যুক্ত থাকবেন। অসুস্থ, গর্ভবতী মা এবং দুই বছরের শিশুদের এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।’


