প্রয়াত হলেন বিশিষ্ট কার্টুনিস্ট অমল চক্রবর্তী

আমাদের ভারত, কলকাতা, ১৮ অক্টোবর: কার্টুন-দুনিয়ায় এক গভীর শূন্যতা তৈরি করে বুধবার সকালে চলে গেলেন অমল চক্রবর্তী। প্রায় ৭০ বছর ধরে তাঁর আঁকা কার্টুন দেখেছে বাংলার পাঠকরা। খবরের কাগজের প্রথম পাতায় কার্টুন আঁকার যে রেওয়াজ, সেটা এই বাংলায় এসেছিল তাঁর হাত ধরেই।

গত সেপ্টেম্বর মাসেই ৯০ বছর পূর্ণ করেছেন অমল চক্রবর্তী। শরীর ভাল ছিল না বেশ কিছুদিন ধরেই। সম্প্রতি তিনি ভর্তি হন আর জি কর হাসপাতালে। বুধবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তাঁর কাজের যে ব্যপ্তি ছিল, তাতে বাংলার পাঠককুল তাঁকে মনে রাখবে দীর্ঘদিন।

তাঁর হাত ধরেই সেই পকেট কার্টুন বিদায় নিল বলে মনে করছেন কার্টুনিস্ট উদয় দেব। ‘অমল আলোয়’ আজ নামল আঁধার! বিখ্যাত কার্টুনিস্ট অমল চক্রবর্তীর মৃত্যুর খবরে এমনটাই বলছে শিল্প মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *