জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জুলাই: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীন শিশু কিশোর অ্যাকাডেমি এবং নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের শিশু সুরক্ষা ও শিশুপাচার বিরোধী অধিকরণের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেদিনীপুরের শহিদ প্রদ্যেৎ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যাসাগর বালিকা ভবনের আবাসিক শিশুদের জন্য “ভালো থাকা ভালো রাখা” শীর্ষক বিশেষ সাংস্কৃতিক প্রদর্শনী রাখা হয়েছিল। অনুষ্ঠানে বিদ্যাসাগর হোমের আবাসিক শিশু কিশোররাও তাদের অভিনীত বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছে।


