বাংলাদেশের ঘটনার প্রতিবাদে সনাতনী হিন্দুদের মিছিল তমলুকে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ অক্টোবর: বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে ইসকন ও সনাতনী হিন্দুদের প্রতিবাদ মিছিল তমলুক শহরে। তমলুকের মানিকতলা মোড়ের কালী মন্দিরের সামনে থেকে আজ বিকেলে এই মিছিল শুরু হয় এবং তমলুক শহর পরিক্রমা করে তমলুকের নিমতলা মোড়ে গিয়ে এই মিছিল শেষ হয়েছে।

এই মিছিল থেকে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদের পাশাপাশি ইসকন সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙ্গচুর এবং দুর্গা প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানানো হয়েছে ও এই ঘটনায় যুক্ত দোষীদের শাস্তির দাবি জানানো হয়। ভারত সরকারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে এই প্রতিবাদের কথা পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়েছে এবং প্রত্যেকটি হিন্দুকে এই ব্যাপারে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়।

পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ইসকন সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যরা এবং সনাতনী হিন্দু বহু নারী ও পুরুষ আজ এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। খোল কর্তাল সহ বিভিন্ন ধর্মীয় পতাকা নিয়ে বহু মানুষ এই মিছিলে অংশ নিয়েছেন। এই মিছিলে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *