কৃষি আইনের প্রতিবাদে বাংলা সংস্কৃতি মঞ্চের মিছিল রামপুরহাটে

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৬ অক্টোবর: যেখানেই ধর্ষণ হবে সেখানেই আমরা প্রতিবাদ জানাব। তা রাজ্যে হোক কিংবা কেন্দ্রে। তবে হাতরাসে যে ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ করছি। সেই সঙ্গে কৃষি আইনের প্রতিবাদ জানাচ্ছি। কৃষক বিরোধী আইন প্রত্যাহারের প্রতিবাদে শনিবার বিকেলে রামপুরহাট শহরে মিছিল করে বাংলা সংস্কৃতি মঞ্চ। রামপুরহাট বগটুই মোড় থেকে মিছিল বের হয়, শেষ হয় রামপুরহাট পাঁচমাথা মোড়ে।

সংগঠনের সভাপতি সামিরুল ইসলাম বলেন, “কামদুনি থেকে হাতরাস যেখানেই ধর্ষণ হয়েছে আমরা রুখে দাঁড়িয়েছি। কামদুনিতে আন্দোলন করতে গিয়ে আমাদের মাওবাদী তকমা নিতে হয়েছিল। তবু আমরা পিছু হঠিনি। আজও আমরা নিজেদের সিদ্ধান্তে অবিচল। আজ আমরা কেন্দ্রীয় কৃষি বিল মকুবের দাবিতে পথে নেমেছি। আমরা কোনওভাবেই কৃষি আইন লাগু করতে দেব না”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *