জে মাহাতো, মেদিনীপুর, ২১ জুন: গোয়ালতোড়ের দুর্গাবাঁধ ফার্মে কৃষি প্রকল্প শুরু করার দাবিতে এবং রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গোয়ালতোড়ে প্রতিবাদ মিছিল করল সিপিআইএমl মিছিলে কয়েক হাজার নেতা কর্মীর সঙ্গে পা মিলিয়েছেন জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। গোটা গোয়ালতোড় এলাকায় মিছিল পরিক্রমার পর পথ সভার মাধ্যমে শেষ হয় প্রতিবাদ কর্মসূচিl
এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য ও কেন্দ্রকে নিশানা করে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ বলেন, রাজ্যে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা, আর মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলন করছেনl পাশাপাশি অগ্নিপথ প্রকল্প নিয়েও কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, দেশজুড়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার।

