ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের প্রতিবাদে মেদিনীপুরে মিছিল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মার্চ: পুরসভা দখলের জন্যই কি ঝালদায় রাজনৈতিক হত্যাকাণ্ড? — এই প্রশ্ন তুলে পুরুলিয়ার ঝালদা পুরসভার নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলার তপন কান্দুর রহস্য জনক হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সোমবার মিছিল করেছে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস।

মেদিনীপুর শহরের জেলা কার্যালয় থেকে মিছিল শুরু করেন চারশোর বেশি দলীয় নেতা কর্মী। মিছিলটি বটতলা, কেরানিতলা, এলআইসি মোড় সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিল থেকে ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর রহস্য জনক মৃত্যুর উপযুক্ত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *