উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্তের অভিযোগে জলপাইগুড়িতে মিছিল বাংলা পক্ষের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ নভেম্বর: উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্তের বিরুদ্ধে রাস্তায় নামল জলপাইগুড়ি বাংলা পক্ষ। শনিবার শহরে মিছিল করে সমাজ পাড়া মোড়ে পথ সভায় সামিল হলেন বাংলা পক্ষের নেতা কর্মীরা।

তাঁদের অভিযোগ, বিজেপি নেপাল ও বিহার থেকে বহিরাগতদের এনে উত্তরবঙ্গের ভূমি পুত্রদের সংখ্যালঘু করতে চাইছে। কেন্দ্র শাসিত অঞ্চল করে তিস্তার জল বাংলাদেশকে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। রাজ্য থেকে বিজেপি দল করে যারা রাজ্য ভাগের চক্রান্ত করছেন তারা মীজাফর হবেন না, তাহলে ছয় প্রজন্ম বাংলার মুখ দেখাতে পারবে না বলে হুঁশিয়ারি দিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়।

এদিন তিনি রাজ্য সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরে বলেন,”রাজ্য সরকারের পরীক্ষায় প্রত্যেক জেলায় একটি করে সেন্টার চালু করতে হবে৷ দোমহনীতে রেলের জমিতে এইমস হাসপাতাল করতে হবে৷ এছাড়া কলকাতার সঙ্গে যোগাযোগের জন্য বাড়তি ট্রেন দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *