ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত বেসরকারি ব্যাঙ্কের কর্মী

কুমারেশ রায়, মেদিনীপুর, ১৩ জুন: শনিবার রাতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। পুলিশ সুত্রে জানা যায়, অপূর্ব ঘোষ নামে এক যুবক মেচেদায় একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করত। তাঁর বাড়ি চন্দ্রকোনার রাইলাতে। গতকাল রাতে মেচেদা থেকে চন্দ্রকোনার রাইলাতে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার সময় রাধানগর ক্ষেত্রপালের কাছে একটি কার্লভাটে ধাক্কা মেরে পড়ে যায়। আহত যুবককে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

জানা গেছে, ঐ যুবকের বিয়ের দিনও স্থির হয়ে গিয়েছিল ১৩ আষাঢ় পাশের গ্রামেই। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে অাসে।রবিবার বিকেলে দেহ ময়নাতদন্তের পর চন্দ্রকোনার রাইলা গ্রামে পৌছালে শোকস্তব্ধ হয়ে পড়ে তার পরিবার এবং গ্রামের বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *