শহিদমিনারে না এলেও দিল্লি থেকে ভার্চুয়াল সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২২ এপ্রিল:
শহিদমিনারে না এলেও দিল্লি থেকে ভার্চুয়ালি সভা করবেন নরেন্দ্র মোদী। আগামীকাল শহিদমিনারে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তুু করোনা পরিস্থিতিতে আজ সেই সভা বাতিল ঘোষণা করেন তিনি।

আগামীকাল দিল্লিতে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। তাছাড়া সমস্ত ধরনের মিটিং মিছিলের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে কমিশন। ৫০০ জনের বেশি সমর্থক নিয়ে আগামীকাল থেকে কোনও রাজনৈতিক দল জনসভা করতে পারবে না। বাইক মিছিল, সাইকেল মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। যদিও কমিশনের নিষেধাজ্ঞার আগেই কলকাতারশহিদ মিনারের সভা বাতিল করেছেন প্রধানমন্ত্রী।

কিন্তুু রাতে বিজেপি নেতারা ভার্চুয়াল সভার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ভার্চুয়াল সভার মাধ্যমে কলকাতার দলীয় প্রার্থীদের হয়ে সভা করবেন। কলকাতায় কেন বিজেপিকে দরকার ভার্চুয়াল সভার মাধ্যমে তা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভার আয়োজন করতে উঠে-পড়ে লেগেছে বিজেপির আইটি সেল। কিভাবে প্রধানমন্ত্রীর বক্তব্য কলকাতার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তারজন্য পরিকল্পনা করছে রাজ্য বিজেপির আইটি সেল।

শহিদমিনার ছাড়াও কলকাতার বেশ কয়েকটি জায়গায় জায়েন্ট স্ক্রিনের সাহায্যে প্রধানমন্ত্রীর সভা দেখানোর ব্যবস্থা করছে আইটি সেল। বিকেল পাঁচটায় নরেন্দ্র মোদী কলকাতার প্রার্থীদের হয়ে সভা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *