১১ দিনের মাথায় আবার নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৮ মার্চ:
ফের রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ১৮- ই মার্চ পুরুলিয়াতে নির্বাচনী সভা করতে পারেন তিনি। তার দুদিনের মাথায় ২০ মার্চ দক্ষিণ ২৪ পরগনায় আসতে পারেন প্রধানমন্ত্রী। ওই দিন কাকদ্বীপে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর।

গতকাল কলকাতায় ব্রিগেডে নির্বাচনী প্রচার সভা করেছেন প্রধানমন্ত্রী। জানাগেছে, তিনি রাজ্যে বেশ কয়েকটি জনসভা করবেন। জঙ্গলমহলের জেলাগুলির প্রার্থীদের সমর্থনেও জনসভা করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *