দীপাবলির সেরা উপহার! পেট্রোল ও ডিজেলের দাম কমালো কেন্দ্র

আমাদের ভারত, ৩ নভেম্বর:
বৃহস্পতিবার দীপাবলি। ঠিক তার আগের দিনই মোদী সরকার বড় সুখবর দিল দেশবাসীকে। মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। বুধবার দুই পেট্রোপণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। নতুন দাম আজ মধ্যরাত থেকেই কার্যকর হবে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর পেট্রোলের এক্ষেত্রে ৫ টাকা এবং ডিজেলের ওপর ১০ টাকা শুল্ক কমিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের শুল্ক কমানোর জেরেই উৎসবের মরসুমে বেশ কিছুটা দাম কমবে চলেছে পেট্রোপণ্যের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *