আমাদের ভারত, ১৬ মে: সিকিমের রাজ্যস্বীকৃতি দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
সোমবার তিনি টুইটারে লিখেছেন, “রাজ্য প্রতিষ্ঠা দিবসে সিকিমের জনগণকে শুভেচ্ছা। জৈব চাষে এবং টেকসই উন্নয়নের পথ অবলম্বনে সিকিম দেশের বাকি অংশের সামনে উদাহরণ তৈরি করেছে। ক্রমাগত উন্নতি এবং সমৃদ্ধির জন্য সিকিমের সমস্ত বাসিন্দাদের জন্য আমার শুভেচ্ছা।”
প্রসঙ্গত, ১৯৪৭ সালের পরে সিকিম ভারতীয় প্রজাতন্ত্রের অঙ্গরাজ্য হিসাবে ছিল। হিমালয় অঞ্চলের রাজ্যগুলির মধ্যে সিকিমে সাক্ষরতার হার এবং মাথাপিছু আয় সবচেয়ে বেশি। ১৯৭৩ সালে চোগিয়ালের প্রাসাদের সামনে রাজতন্ত্র বিরোধী দাঙ্গা শুরু হয়। ১৯৭৫ সালে জনগণ সিকিমীয় রাজতন্ত্রকে দমন করে। ১৯৭৫ সালে গণভোটের পরে সিকিম ভারতবর্ষে ২২ তম রাজ্য হিসেবে যুক্ত হয়।

