বগটুই হত্যাকান্ডের প্রতিবাদে প্রেসিডেন্সির পড়ুয়াদের মিছিল, শামিল অনীক দত্ত

আমাদের ভারত, ২৩ মার্চ: প্রেসিডেন্সির পড়ুয়াদের মিছিলে শামিল হয়ে সামাজিক মাধ্যমে সচিত্র বার্তা দিলেন চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত।

জ্বলছে বগটুই, রামপুরহাট কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার বগটুই মোড়ে তৃণমূলের উপপ্রধানের খুনের পরেই উত্তাল হয়ে ওঠে বগটুই গ্রাম। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়ি। স্থানীয়দের দাবি ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ১০ জন। যদি ডিজির দাবি মৃত ৮। অনীকবাবু ফেসবুকে লিখেছেন, “প্রেসিডেন্সির ছাত্রদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মিছিলের সাথে একাত্মতা প্রকাশ করা। এই রাজ্যের ভবিষ্যৎ তাদের হাতে।”

রামপুরহাট গণহত্যার বিরুদ্ধে আজ দুপুরে বেলা একটায় প্রতিবাদী জমায়েত ডাকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইন্ডিপেন্ডেন্ট কনসোলিডেশন (আই সি)। এর পর এসএফআই-ও মিছিল করে। ‘গণহত্যারনেত্রীমমতা হ্যাশট্যাগ’-এ সর্বস্তরের মানুষকে এখানে যোগদান করার আবেদন করে। ‘আপনি এই ঘটনার বিরুদ্ধে হলে এবং তৃণমূল সরকারের ইতি টানতে গণহত্যাকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে মহামিছিল’ বলে মন্তব্য করে। বিকেল পাঁচটা নাগাদ প্রেসিডেন্সির গেট থেকে শুরু হয় মিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *