সাথী দাস, পুরুলিয়া, ৩০ মার্চ: ঝালদায় পৌরবোর্ড গঠনের পত্র নিতে নারাজ নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। তাঁর কাছে ঝালদা পৌর বোর্ড গঠনের জন্য নোটিফিকেশন পত্র নিয়ে এসেছিলেন পৌর কর্মীরা। ৫ এপ্রিল বোর্ড গঠন। তিনি বলেন, “বোর্ড গঠনে আপত্তি আছে, কারণ এই পৌরবোর্ড গঠনের জন্য আমার স্বামীকে খুন হতে হল। তাই আগে খুনের কিনারা হোক তার পর পৌরবোর্ড গঠন হোক।”

যদিও নিহতের ভাইপো মিঠুন কান্দু নোটিফিকেশন পত্রে সই করে নেন। এদিকে, হাইকোর্টের নির্দেশে নিরাপত্তা পেলেন ঝালদায় নিহত তপন কান্দুর পরিবার ও ভাইপো মিঠুন কান্দু। ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয় যখন নিরাপত্তার প্রয়োজন ছিল তখন পুলিশ দেয়নি।এখন আদালতের নির্দেশ মেনে তা দেওয়া হল।

