খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হল প্রস্তুতি, জলপাইগুড়ির বামনপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটির এবারের থিম ‘ষোলআনা বাঙালিয়ানা’

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ সেপ্টেম্বর: ৭১তম দুর্গা পুজোয় অভিনব থিম নিয়ে এবারের মণ্ডপ তৈরি করতে চলছে জলপাইগুড়ি শহরের বামনপাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটি। এবছরের তাদের পুজোর থিম ‘ষোলআনা বাঙালিয়ানা’। জলপাইগুড়ির বিগবাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হল বামন পাড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটি। প্রতিবছর পুজোর নতুনত্ব মণ্ডপ তৈরি করা হয়ে থাকে। এবছর দশকর্মা ভান্ডারে যে পুজোর উপকরণ রয়েছে তা দিয়েই পুজোর মণ্ডপ তৈরি করা হবে জানায় উদ্যোক্তারা।

অন্যদিকে পুজো মণ্ডপে থাকবে অভিনব দুর্গা প্রতিমা। আলোকসজ্জা থাকবে আধুনিক। মণ্ডপ সকলের নজর কাড়বে বলে দাবি পুজো উদ্যোক্তাদের।

পুজো কমিটির তরফে সুশোভন সরকার বলেন, এবছরের পুজো আট লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। গত দুই বছর করোনা পরিস্থিতি থাকায় ছোট করে পুজা করা হয়। এবার করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকায় জাঁকজমক ভাবে পুজোর আয়োজন করা হচ্ছে। বিগত পুজোগুলিতে যেভাবে আমাদের পুজো মন্ডপে মানুষের ঢল দেখা গিয়েছিল। ঠিক এবারও বামনপাড়া সর্বজনীন দুর্গা পুজা কমিটির মন্ডপে মানুষের ঢল দেখা যাবে। এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *