প্রাক বড় দিনের অনুষ্ঠান জলপাইগুড়িতে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১০ ডিসেম্বর: জলপাইগুড়ি শহরে প্রাক বড়দিনের উৎসবে মেতে উঠলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। শনিবার ইউনাইটেড চার্চস খ্রীস্টমাস সেলিব্রেশন কমিটির উদ্যোগের প্রাক বড়দিন উপলক্ষ্যে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের উপাসনা ক্লাবের মাঠে। বড়দিনকে সামনে রেখে এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে মূল স্লোগান তোলা হয় “ভালো প্রতিবেশী”।

শহরের প্রায় সব কটি চার্চ থেকে আগত প্রতিনিধিরা প্রাক বড়দিন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছিলেন। যেমন জলপাইগুড়ি ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চ, চার্চ অফ নর্থ ইন্ডিয়া, চার্চ অফ গড, হিমালয়ান ফ্রি চার্চের প্রতিনিধিরা সামিল হয়েছিলেন। অন্যদিকে যীশুর বাণী প্রচার সহ নাচ গান পরিবেশিত হয় অনুষ্ঠান মঞ্চ থেকে।

জলপাইগুড়ি ফ্রেন্ডস ব‍্যাপটিস্ট চার্চের পার্স্টার রেভারেন্ট বিপ্লব সরকার বলেন, “ঘরের পর এবার বাইরে অনুষ্ঠিত হল প্রাক বড় দিনের অনুষ্ঠান। আমাদের বার্তা মানুষকে কষ্ট না দিয়ে একজন আদর্শ মানুষ হওয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *