রাস্তা আটকে নমাজ! সামাজিক মাধ্যমে তসলিমার পোস্ট ঘিরে প্রতিক্রিয়া

অশোক সেনগুপ্ত আমাদের ভারত, ২২ মার্চ: ধর্ম কীভাবে জনজীবনে সমস্যা তৈরি করছে, তসলিমা নাসরিনের দেওয়া তার একটি ছবি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া তৈরি করেছে। মঙ্গলবার ছবি পোস্ট করার এক ঘন্টার মধ্যে বেলা সাড়ে ১১টায় লাইক, মন্তব্য ও শেয়ার এসেছে যথাক্রমে ১ হাজার ৮০০, ২৮ ও ৬৩।

তসলিমার ছবিতে আছে ট্রাম আটকে রাস্তায় নামাজ পড়া হচ্ছে। সঙ্গে তিনি মন্তব্য করেছেন, “মুসলিমদের কি মানুষ শুধু শুধু ঘৃণা করে? লাইপজিক, জার্মানি।“

ফারুক আহমেদ হিরা লিখেছেন, “ছবিটি দেখে আমার সাথে ঘটে যাওয়া এক মৌ-লোভীর (মৌলভী) কথা মনে পড়ে গেলো !“ অলক কুমার ভট্টাচার্য লিখেছেন, “শক্তি প্রদর্শন।“ এমএম ফকরুল ইসলাম লিখেছেন, “ঢাকায় শুক্রবারে এটা মহামারির আকার ধারণ করে।“ জয়ন্ত কর্মকার লিখেছেন, “পৃথিবীর সবকিছুই একদিন এভাবে ছায়াতলে আসবে।”

মহম্মদ আসাদ্দুজামান লিখেছেন, “ব্যস্ত রাস্তা নামাজ পড়ার জায়গা নয়।“ অনিমেষ দাস লিখেছেন, “আছে, কিছু বোধ বুদ্ধি সম্পন্ন মুসলিম নিশ্চয়ই আছে যারা এই রকম অসুস্থ মানুষদের বিরুদ্ধাচরণ করে কিন্তু সংখ্যাটা নিতান্তই কম। আপনার মত কিছু কলম আরো লেখা শুরু করলে এদের উদ্ধার সম্ভব।”

অনুপ কুমার লিখেছেন, “অনেক নির্বোধ মনে করবে যে উনি আল্লাহর ইচ্ছায় ওখানে নামাজ পড়ছেন।”

বিপরীত মন্তব্যও আছে। ইলিয়াস মাহমুদ লিখেছেন, “আপনি কি মুসলিম ঘরে জন্ম গ্রহণ করেননি?“ মহম্মদ মোস্তাফা লিখেছেন, “আলহামদুলিল্লাহ। গাড়িগুলা পর্যন্ত লাইনে এসে গেছে। এসব দেখেও কি নাস্তিকরা লাইনে আসবে না?“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *