মেদিনীপুরে হোসনাবাদ জলসা কমিটির উদ্যোগে প্যালেস্টাইন যুদ্ধে নিহতদের স্মরণে প্রার্থনা সভা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: মেদিনীপুর শহরের হোসনাবাদ এলাকায় এইচবি ক্লাবের সামনে হোসনাবাদ জলসা কমিটির উদ্যোগে নিহতদের স্মরণে মুসলিম সমাজের পক্ষ থেকে
একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়।
ইজরায়েলের প্যালেস্টাইন যুদ্ধের ফলে নিরীহ মানুষের নিহত হ‌ওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতেই এই প্রার্থনা সভার।

জলসা কমিটির আহ্বায়ক জানান যে, বিশ্বজুড়ে একটি যুদ্ধের পরিবেশ চলছে। এর ফলে মৃত্যু হচ্ছে শিশু, নারী সহ সাধারণ নিরীহ মানুষের। এর জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি যে এই হত্যালীলা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধান করুক বিশ্বের রাষ্ট্রপ্রধানরা। এই অনুষ্ঠানে প্রায় কয়েক হাজার শান্তিকামী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *