আমাদের ভারত, ২ মে: ৪ মাস আগে ডিসেম্বরে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর লিখেছিলেন পশ্চিমবঙ্গে ডবল ডিজিট পার করতে পারবেন না বিজেপি। আর ২০২১ এর ২ মে ভোট গণনার ট্রেন্ড সেই ইঙ্গিতকে স্পষ্ট করে তুলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০৫ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল ৮৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।
গণনার ট্রেন্ড বলেছে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই ট্রেন্ডের ভবিষ্যতবাণী চার মাসেই করে রেখেছিলেন পিকে। প্রশান্ত কিশোর নিজের এই ভবিষ্যৎবাণীর পুরনো টুইট পিন টু টপ করে রাখলেন। প্রশান্ত কিশোর মনে করিয়ে দিলেন তাঁর নিজের বলা পুরনো কথা। ২০২০-র ২১ ডিসেম্বর টুইট করে তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোর লেখেন, যাই হয়ে যাক না কেন বিজেপিকে বাংলায় ডবল ডিজিট ক্রস করতে কসরত করতে হবে। এরপর বিশেষ দ্রষ্টব্য করে তিনি এও লিখেছিলেন এই টুইট সেভ করে রাখুন। বিজেপি এর থেকে ভালো করতে পারলে আমি এই পেশা ছেড়ে দেব।
For all the hype AMPLIFIED by a section of supportive media, in reality BJP will struggle to CROSS DOUBLE DIGITS in #WestBengal
PS: Please save this tweet and if BJP does any better I must quit this space!
— Prashant Kishor (@PrashantKishor) December 21, 2020
আজকের গণনার ট্রেন্ডও ঠিক সেটাই দেখাচ্ছে। গণনার প্রথমদিকে একে অপরকে বিজেপি-তৃণমূল টক্কর দিলেও বেলা গড়াতেই উভয়ের মধ্যে দূরত্ব বেশ স্পষ্ট হতে শুরু করে। মূলত বিজেপি ও তৃণমূলের মধ্যেই লড়াই। বাংলাতে সংযুক্ত মোর্চা ট্রেন্ডে জায়গায় করতে পারেনি। তবে উল্লেখযোগ্য বিষয় প্রথম থেকে নন্দীগ্রামে এগিয়ে ভূমিপুত্র শুভেন্দু অধিকারী পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

