স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ এপ্রিল: কালিয়াগঞ্জে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শনিবার কালিয়াগঞ্জের সাহেবঘাটায় মৃত কিশোরীর বাড়ি যান অধীর রঞ্জন চৌধুরী সহ জেলা কংগ্রেস নেতৃত্ব। সেখানে গিয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করেন। এরপর মৃত কিশোরীর সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন অধীরবাবু। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

কিশোরীর পরিবারের লোক তাকে জানান যে, তারা সিবিআই তদন্ত চায়। পাশাপাশি গ্রামবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ জানায় তাঁর কাছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করেন অধীরবাবু। এরপর মৃত মৃত্যুঞ্জয় বর্মনের বাড়ির উদ্দেশ্যে রাধিকাপুর রওনা দেন তিনি।

