কালীপূজা ও আসন্ন ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রস্তুতি নিয়ে বৈঠক বিদ্যুৎমন্ত্রীর

আমাদের ভারত, ২১ অক্টোবর: কালীপূজা ও আসন্ন ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রস্তুতি নিয়ে শুক্রবার বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি প্রয়োজনীয় নির্দেশ দেন।

মন্ত্রী আধিকারিকদের সদা সতর্ক থাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার সিএমডি শান্তনু বোস সহ বিদ্যুৎ দফতর ও সিইএসসির উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদ্যুৎ মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *