কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মার্চ: বিষ খেয়ে আত্মহত্যা করলেন চন্দ্রকোনার এক আলু চাষি।জানাগেছে, ৫-৬ বিঘা জমিতে আলু চাষ করেছিলেন চন্দ্রকোনার মাণিককুন্ডু এলাকার বাসিন্দা রাখাল আড়ি।এমনকি বাড়ির গয়না বন্দক দিয়ে চাষ করেছিলেন তিনি।কিন্তু এই মুহূর্তে চাষের খরচটুকুও তিনি তুলতে পারেননি। তাই তিনি এই সিদ্ধান্ত নেন বলে জানাগেছে।
মৃতের এক আত্মীয়রা জানান, গয়না বন্দক দেওয়ায় বাড়িতে অশান্তি হয়। তার জেরেই গত শুক্রবার তিনি বিষ খেয়েছিলেন। ঘাটাল হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গতকাল রাতে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

