সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জুলাই: দু’জন গ্ৰাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইন্দাস থানার পুলিশ পলাশী শাখার পোস্ট মাস্টার’কে গ্ৰেপ্তার করেছে। এই ঘটনায় পলাশী এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন)জানান, কয়েকদিন আগে বাঁকুড়া উত্তর খন্ডের পোস্ট অফিস ইন্সপেক্টর বিজন রায় ইন্দাস থানার পলাশী শাখার পোস্ট মাস্টার অতনু সাহুর বিরুদ্ধে দু’ জন গ্ৰাহকের টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।গত কাল রাতে ইন্দাস থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আজ ধৃত পোস্ট মাস্টারকে পুলিশ
রিমান্ডের জন্য বিষ্ণুপুর আদালতে আবেদন জানানো হবে।

