প্রেমিকার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, বাগদায় গ্রেফতাত প্রেমিক সহ ৩

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১ নভেম্বর: প্রেমিকার ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রেমিক সহ প্রেমিকার দুই বান্ধবী। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায়।

অভিযোগ, গত আগস্ট মাসের ১৯ তারিখ বাগদার এক তরুণী বনগাঁ সাইবার ক্রাইম থানায় তার ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়ানো অভিযোগে বাগদার বাসিন্দা সৌমেন মল্লিক (২৫) সহ তার দুই বান্ধবীর নামে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবক ও তার দুই বান্ধবীকে গ্রেফতার করে।

জানাযায়, বাগদার যুবক সৌমেন মল্লিকের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। প্রায় দু’বছর সম্পর্ক থাকার পর গত বছর রথের সময় সম্পর্ক ভেঙ্গে যায়। এরপর থেকে বিভিন্নভাবে সৌমেন ওই তরুণীকে মানসিক অত্যাচার করতে থাকে যার কারণে তরুণী আত্মহত্যা করার চেষ্টা করেছিল বলে অভিযোগ। এমন কি প্রেমিকার সঙ্গে তোলা ছবিও বিক্রিতি করে সৌমেন। সেই সমস্ত ছবি প্রেমিকার ফোনে পাঠিয়ে ব্ল্যাকম্যল করত বলে অভিযোগ। তাতেও প্রেমিকার সারা না পাওয়ায় তার ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেয় ওই যুবক ও তার দুই বান্ধবী এমনটাই অভিযোগ। এরপর ওই তরুণী বনগাঁ সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়। পুলিশ সৌমেন ও দুই বান্ধবীকে গ্রেফতার করে। ধৃতদের আজ বনগাঁ মহকুমার আদালতে পাঠানো হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *