পুরুলিয়ার আড়ষায় মাওবাদী নামাঙ্কিত পোষ্টার

সাথী দাস, পুরুলিয়া, ২৬ ফেব্রুয়ারি: ফের মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধারে চাঞ্চল্য পুরুলিয়ার আড়ষা থানা এলাকায়। আজ সাতসকালে আড়ষা ব্লকের অন্তগর্ত মিশিরডি, বেলডি ও জীবনডি এলাকায় বেশ কয়েকটি মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার করে পুলিশ।

সাদা কাগজের উপরে লাল কালিতে ছাপানো ওই পোস্টারগুলিতে ১১ দফা দাবি জানানো হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্দেশ্যে ওই দাবিগুলিতে পেট্রো পণ্যের দাম কমানো, চাকরির প্রলোভন দেখিয়ে মাওবাদীদের আত্মসমর্পণ বন্ধ সহ উন্নয়নমূলক কাজের দাবি জানানো হয়েছে।

কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত করছে পুলিশ। ঘটনার কথা স্বীকার করে জেলা পুলিশ সুপার এস সিলভামুরগণ জানান, “ওই ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ শুরু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *