ডিওয়াইএফআই’য়ের জেলা সম্পাদক প্রদীপ দে’র বিরুদ্ধে দলীয় কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পোস্টার জলপাইগুড়িতে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৫ নভেম্বর: ডিওয়াইএফআই’য়ের জলপাইগুড়ি জেলা সম্পাদক তথা প্রাক্তন পুর কাউন্সিলর প্রদীপ দে’র বিরুদ্ধে তাঁরই দলের এক কর্মীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পোস্টার পড়লো। আর এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে দলের মধ্যে চাপানউতোর। যদিও বামফন্ট জেলা কমিটির দাবি, সমাজ মাধ্যমে এই পোস্টার পাওয়া গিয়েছে। কেউ কোনো অভিযান জানায়নি। অভিযোগ পেলে দল ব্যবস্থা নেবে।

জলপাইগুড়ি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ডিওয়াইএফআইয়ের জেলা সম্পাদক প্রদীপ কুমার দে। তিনি দীর্ঘদিন ধরে বামফন্ট দলের সঙ্গে যুক্ত রয়েছেন। শহরের দশ নম্বর ওয়ার্ডের রেসকোর্স পাড়ায় বিভিন্ন দেওয়ালে পোস্টার টাঙানো হয়। সেই পোস্টারে প্রদীপ দে কুমারের নাম উল্লেখ করে এক মহিলাকে শ্লীনতাহানির করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া এই ঘটনাটি জেলা কমিটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে জানানো হয়। মহিলা সুরক্ষা কমিটির নামে এই পোস্টার লাগানো হয়।

যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। কিন্তু সমাজ মাধ্যমে পোস্টার ভাইরাল হতেই বির্তকের সৃষ্টি হয়েছে। এদিকে প্রদীপ কুমার দে মায়ের চিকিৎসার জন্য ভিন্ রাজ্য ভুবনেশ্বর এইমসে আছেন। এই বিষয়ে সদর পূর্ব এরিয়া কমিটি সম্পাদক তথা জেলা কমিটির সদস্য বিপুল স্যানাল বলেন, “এই ধরণের ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত নেই। ব্যক্তিগত ভাবে কেউ চক্রান্ত করতে পারে। আমরা কিছুই জানি না। এখানে ধামাচাপা দেওয়ার কথা কেন আসছে। মানুষকে বলবো তারা যেন বিভ্রান্ত না হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *