ভোট পরবর্তী হিংসা অব্যাহত পশ্চিম মেদিনীপুরে

জে মাহাতো, মেদিনীপুর, ৩ এপ্রিল: ভোট পরবর্তী হিংসা অব্যাহত পশ্চিম মেদিনীপুর জেলায়। সবং এর দুবরাজপুর এলাকায় ভোট পরবর্তী হিংসায় এক মহিলা সহ আহত তিনজন। আহতদের প্রথমে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রত্যেককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা প্রত্যেকেই তৃণমূলকর্মী।

ঘটনার বিবরণে জানা যায়, মানষী জানা নামে এক মহিলা স্বাস্থ্য কর্মী বিকেল ৫ টা নাগাদ বেসরকারি নার্সিং হোম থেকে ডিউটি করে যখন বাড়ি ফিরছিলেন সেইসময় দুবরাজপুর এলাকায় তার পথ আটকায় কিছু বিজেপি কর্মী সমর্থক। মারধর করা হয় ওই মহিলাকে। আর ওই মহিলাকে বাঁচাতে গিয়ে আহত হন আরো তিন তৃণমূল কর্মী। বিজেপি কর্মী সমর্থকরা বাঁশ ও রড দিয়ে আঘাত করে ওই তৃণমূল কর্মীদের উপর। মহিলা স্বাস্থ্য কর্মী সবং এর তৃনমূল এর তৃণমূল নেতার স্ত্রী। যদিও এই ঘটনায় তাদের যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *