সাথী দাস, পুরুলিয়া, ১৮ জানুয়ারি: সবচেয়ে
প্রিয়জনকে হারিয়ে ঝালদা পৌরসভায় উপ পৌর প্রধানের দায়িত্ব নিলেন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। আজ নিহত কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুকে তাঁর দায়িত্ব বুঝিয়ে দিলেন পৌরপ্রধান শীলা চ্যাটার্জি।

নবনিযুক্ত উপ পৌরপ্রধান পূর্ণিমা কান্দু জানান, “আমার সব চেয়ে ক্ষতি হয়ে গেছে। অনেক কিছু হারিয়ে মানষিক যন্ত্রণা নিয়েও এই দায়িত্ব পালন করব। ১২ টি ওয়ার্ডেই উন্নয়ন সমান ভাবে দেখা হবে। পানীয় জল, আলো, নিকাশি ব্যবস্থার উপর জোর দেওয়া হবে।”
১২ নম্বর ওয়ার্ড থেকে পূর্ণিমা নির্বাচিত হয়েছিলেন। তাঁর স্বামী তপন কান্দু ২ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে নির্বাচিত হয়েছিলেন। তাঁর খুনের পর উপ নির্বাচনে ভাইপো মিঠুন কান্দু বিশাল ভোটের ব্যবধানে জয়ী হন। তিনিও এই কংগ্রেস বোর্ডের সদস্য।

