আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: ডিউটিতে যোগ দিতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কোতয়ালী থানার অন্তর্গত ৬০ নম্বর জাতীয় সড়কের ধর্মা থেকে হোসনাবাদ এলাকার মাঝে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সবান হেমব্রম (৩৬)। মঙ্গলবার রাতে মোটর বাইকে করে খড়গপুরে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিল। রাস্তার মধ্যে গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃতের বাড়ি ঝাড়গ্রাম জেলার জামবনি থানার দৈচাখুরিয়া গ্রামে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতয়ালী থানার পুলিশ।

