অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩১ অক্টোবর: ছবি দেখে মনে হতেই পারে পুলিশ বোধ হয় টাকা তুলছে। না এছবি একদমই আলাদা। রাতে সমস্ত গাড়ির চালকদের যাতে ঠান্ডায় চোখ না লেগে যায়, তার জন্য চা খাওয়ানো হচ্ছে। বেশ আরাম দায়ক হালকা শীত। সন্ধ্যার পর লই কুয়াশা পড়তে শুরু হয়ে যাচ্ছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে কুয়াশা। আার হঠাৎ করেই এই শীতের আমেজে চোখ লেগে যাওয়া স্বাভাবিক ঘটনা। তাই ঝাড়গ্রাম থানার আইসি ও গোপীবল্লভপুর থানার উদ্যোগে সমস্ত গাড়ির চালকদের গরম চা বিতরণ করা হচ্ছে রাতে। ৬নং জাতীয় সড়ক ও ৯ নং রাজ্য সড়কের উপর।

এদিন লোধাশুলি থেকে বেলতলা যাওয়ার ৬ নং রাজ্য সড়কের উপর রাস্তায় গাড়ি দাঁড় করানো হচ্ছে দেখে চালকরা কিছুটা ভয়ে ছিল। তারপরেই হাসিমুখে আইসি বিপ্লব কর্মকার নিজে হাতে চায়ের কাপ এগিয়ে দিলেন, সাথে বিষ্কুট।
অন্যদিকে গোপীবল্লভপুরে ৯ নং রাজ্য সড়কের উপর হাতিবাড়ি মোড়ে গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জির নির্দেশে এসআই পার্থ সারথি দে নিজে হাতে চা এগিয়ে দেন। এতে খুশি গাড়ির চালকরা। গভীর রাতে এই সারপ্রাইজ গিফ্ট এর পর আর চোখে ঘুম থাকার কথা নয়। ক্যামেরার সামনে কিছু না বললেও পুলিশ কর্মীরা বলছেন শীতের শুরু, কুয়াশা বাড়ছে এই সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তাই একটু চায়ের ব্যাবস্থা দুর্ঘটনা আটকাতে।

