অভিষেক ব্যানার্জির স্ত্রীকে সিবিআই জিজ্ঞাসাবাদের বদলা হিসেবে রাকেশ সিংহের বাড়িতে গেছে পুলিশ, বললেন দিলীপ ঘোষ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ ফেব্রুয়ারি: সিবিআই অভিষেক ব্যানার্জির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে গেছে। তারই বদলা হিসেবে রাকেশ সিংহের বাড়িতে পুলিশ গেছে। আজ ইসলামপুরে এসে এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তবে পুলিশের হাতে কোনও তথ্য থাকলে জিজ্ঞাসাবাদ করতেই পারেন। দেখা যাক পুলিশের হাতে কি তথ্য আছে।

সিবিআই জিজ্ঞাসাবাদ করতে কেন অভিষেকের বাড়িতে গেছেন সেটা মমতা ব্যানার্জি ভাল বলতে পারবেন। মুখ্যমন্ত্রীর অভিষেকের বাড়িতে যাওয়া প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *