Police, Arambagh, কুড়িয়ে পাওয়া জিনিস প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিল পুলিশ

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৬ জানুয়ারি: রাস্তায় কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন, একটি এটিএম কার্ড ও টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল ঘোষপুর আউটপোস্টের ইনচার্জ।

জানাগেছে, আরামবাগের দাহারকুন্ডুর বাসিন্দা দীপঙ্কর প্রামাণিক।তিনি বর্তমানে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের একজন ইএমআই রিকভারি এজেন্ট হিসেবে কর্মরত। তার খানাকুল থানা এলাকার অন্তর্গত একটি রাস্তার ধারে পড়ে থাকা অবস্থায় একটি মোবাইল ফোন ও একটি এটিএম কার্ড উদ্ধার করে খানাকুল থানার ঘোষপুর ফাঁড়ির ইনচার্জ সৌরভবাবু। এরপর এটিএম কার্ড যাচাই করে জানা যায়, কার্ডটির মালিক দীপঙ্কর প্রামাণিক। সেই প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করে তার হাতে তুলে দেওয়া হয় কার্ডটি। নিজের হারানো জিনিসপত্র ফিরে পেয়ে সহায়ক পদক্ষেপের প্রশংসা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *