মালদার ছিনতাইয়ের ঘটনার কিনারা, গ্রেফতার ২, উদ্ধার ছিনতাই হওয়া পঞ্চান্ন হাজার টাকা ও মোবাইল

মালদা, ২৬ জানুয়ারি: ছিনতাইকারী ডাকাত দলের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল, চারটি কার্তুজ, একটি মোটর বাইক উদ্ধার করল মানিকচক থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা পঞ্চান্ন হাজার টাকা, একটি মোবাইল ও ডায়েরি। গ্রেফতার করা হয়েছে দুই দুষ্কৃতিকেও। পুলিশের তরফে উদ্ধার হওয়া সামগ্রী ব্যবসায়ীকে ফেরত দেওয়া হয়। ঘটনাটি মালদার মানিকচকের।

পুলিশ সূত্রে জানাগেছে, গত ১৬ জানুয়ারি দুপুর বারোটা নাগাদ মানিকচকের মোহনায় রাজ্য সড়কের উপর দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটে। মালদা শহরের বিবেকানন্দ পল্লীর হার্ডওয়্যার ব্যবসায়ী রতন সাহার মোটর বাইক আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই চালায় দুইজন দুষ্কৃতী। কেড়ে নেওয়া হয় নগদ পঞ্চান্ন হাজার টাকা, মোবাইল, ডায়েরি সহ কাগজপত্র। ওই ব্যবসায়ী মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই ছিনতাই কান্ডে মূল দুই অভিযুক্ত বসির আলি ও সাদিকুলকে গ্রেফতার করে মানিকচক থানার। তাদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হয় অপহৃত সামগ্রী। মেলে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বাইক। পরে গ্রেফতার করা হয় বাইকের মালিক সোলেমান আলিকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *