বিদ্যালয় সংলগ্ন এলাকায় তামাকজাত দ্রব্য বিক্রির বিরুদ্ধে পুলিশি অভিযান পশ্চিম মেদিনীপুরে  

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: বিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদক দ্রব্য  বিক্রির বিরুদ্ধে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্কুল সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালানোর সময় সংলগ্ন দোকানগুলিতে যৌথ দলের সদস্যরা তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে চন্দ্রকোনার জাড়া হাই স্কুলে ছাত্র-ছাত্রীরা ধূমপান ও চটুল গানের সঙ্গে তান্ডব নৃত্য চালায় বলে অভিযোগ ওঠে। সেই ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। জেলা আদালত কক্ষে আইনি সচেতনতা বিষয়ে একটি শিবিরের আয়োজনও করা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় বিদ্যালয় সংলগ্ন দোকানগুলিতে তামাকজাত দ্রব্য বিক্রির বিরুদ্ধে অভিযান চালানোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *