সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২ জানুয়ারি: ফের করোনার সংক্রমণ। দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ের সংক্রমণের পাদুর্ভাব দেখা দিতেই নড়েচড়ে বসেছে সরকার। রাজ্যজুড়েও করোনার পাশাপাশি ওমিক্রনের সংক্রমণ ঘটতে শুরু করেছে, যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই জেলাজুড়ে চলছে সচেতনতা অভিযান। আজ সকালে জেলা সদর থানার উদ্যোগে জনবহুল মাচানতলা এলাকায় জনসাধারণকে সচেতন করে মাস্ক ব্যবহার ও করোনা বিধি মেনে চলার অনুরোধ জানানো হয়, সেই সাথে আগামী সময়ে বিনা মাস্কে বাজারে বের হলে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
অভিযানের সময় দেখা যায়, গত দুদিন ধরে পুলিশ ও প্রশাসনের মাইক প্রচারই সার কেননা আশি শতাংশ মানুষের মুখেই এদিন মাস্ক দেখা যায়নি। এই বিষয়ে বহু সচেতন নাগরিক উষ্মা প্রকাশ করেন। এই অভিযানে সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ পান্ডা স্বয়ং হাজির থেকে অভিযান পরিচালনা করেন।

