সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ জুলাই: চোলাইয়ের আস্তানায় হানা দিয়ে ১৩৬০ লিটার মদ বাজেয়াপ্ত করলো পুলিশ। বেআইনি এই কারবারে যুক্ত থাকায় আস্তানা থেকে পুলিশ তিনজনকে গ্ৰেপ্তার করেছে।

বর্ধমানে বিষমদ কান্ডে প্রাণহানির ঘটনা নিয়ে রাজ্য রাজনী তোলপাড়।এবিষয়ে বাঁকুড়া জেলা পুলিশ খুব সতর্ক। জেলা জুড়ে চোলাইয়ের ঠেকে অভিযান চালানো হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গতকাল সোনামুখীর উত্তর দরিয়াপুর ও আজ সকালে বাঁকুড়া সদর থানার আগয়া গ্ৰামে চোলাইয়ের আস্তানায় হানা দিয়ে মদ তৈরির সরঞ্জাম ও চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় তিনজনকে গ্ৰেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ জুলাই জেলাজুড়ে চোলাইয়ের আস্তানায় হানা দিয়ে তিন হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে। ওন্দা, বিষ্ণুপুর, সিমলাপাল, বেলিয়াতোড়, কোতুলপুর প্রভৃতি এলাকায় অভিযান চালানো হয়। চারজন গ্ৰেপ্তার হয়।


