সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জুলাই: অবৈধ মদের কারবার বন্ধ করতে জেলা পুলিশ প্রশাসন কোমর বেঁধে নেমেছে। পাশের জেলা বর্ধমানে বিষ মদ কান্ডের পর বাঁকুড়া জেলা পুলিশ অতি সতর্ক।
জেলাজুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। সেই সঙ্গে চলছে চোলাই তৈরির ঠেকে হানা। আজ সারাদিন ধরে জেলার ২৭টি জায়গায় হানা দেয় পুলিশ। এই সব অবৈধ ঠেকে হানা দিয়ে প্রায় চার হাজার লিটার চোলাই মদ, এবং ৪৮৫ লিটার ফারমেন্টেড ওয়াশ বাজেয়াপ্ত করে।

এ খবর জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন) জানান, এই ঘটনায় মোট ১৫ জনকে গ্ৰেপ্তার করা হয়েছে এবং আবগারি আইনের নির্দিষ্ট ধারায় ১১টি মামলা দায়ের করা হয়েছে।


