প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৪ এপ্রিল:
করোনা মোকাবিলায় এবার পথে নেমে সাধারন মানুষকে সচেতন করা লক্ষ্যে প্রচার শুরু করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানার পুলিশ কর্মী ও আধিকারিকরা। শনিবার দুপুরে উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত বাদামতলা মোড়ে ব্যাস্ততম রাস্তা ঘোষ পাড়া রোডে পথ চলতি মানুষ ও স্থানীয় দোকানদারদের করোনা পরিস্থিতি নিয়ে সচেতন করার জন্য মাইকে প্রচার করেন। সেই সঙ্গে পথ চলতি যেসব মানুষ মাস্ক ছাড়া ছিলেন তাদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। সেইসঙ্গে করোনা সচেতনতা বিধিগুলো লিখিত রূপে ছাপিয়ে পথ চলতি মানুষ দের মধ্যে বিলি করা হয়।
পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষ। এদিন পুলিশের এই কর্মসূচির ফাঁকে নোয়াপাড়া থানার পুলিশ আধিকারিক বলে এবারে মানুষ গত বছরের চেয়ে অনেক বেশী সতর্ক আছেন, তবে তারা যাতে আরো সচেতন হন তাই ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই উদ্যোগ নিয়েছে এবং আগামী দিনেও এই প্রচার চলবে।

